হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৪, ২০২৬

‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি!’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

By স্টাফ রিপোর্টার | ঢাকা ১৪ জুলাই ২০২৬

IMG_8168

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের একাংশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক এ কে এম শাহজাহান মিলনের পদত্যাগও দাবি করেন।

দুর্যোগের মধ্যে পরীক্ষা নিয়ে ক্ষোভ

শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে হাজারো পরীক্ষার্থী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করা হয়েছে—

এমন একটি অভিযোগ ছড়িয়ে পড়লে তাদের ক্ষোভ আরও বাড়ে।

বিক্ষোভে অংশ নেওয়া এক পরীক্ষার্থী বেঙ্গল টাইমসকে বলেন,“বন্যা ও জলাবদ্ধতার মধ্যে অনেক কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে।

এর মধ্যে আমাদের সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে শুনছি।

আমরা এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই রাজপথে নেমেছি।

”রাজধানীর বাইরে আন্দোলনের ঘোষণা"

সায়েন্সল্যাবের পাশাপাশি শাহবাগ, উত্তরা ও মিরপুরেও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পরীক্ষার্থীরা।

এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রতীকে পরিণত হয়েছে ‘ফার্মের মুরগি’ স্লোগানশিক্ষাবিদদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ফার্মের মুরগি’ শব্দবন্ধটি শিক্ষার্থীদের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে।

তাদের ভাষ্য, দীর্ঘদিনের পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, মানসিক চাপ এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যাকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ থেকেই এই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটছে।সর্বশেষ পরিস্থিতি

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে অভিযোগ হিসেবে প্রচারিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বেঙ্গল টাইমস স্বাধীনভাবে ওই মন্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।