হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৭, ২০২৬

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে খামারেই ফেরত যাচ্ছে ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ।

By সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে খামারে ফেরত যাচ্ছে ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ।  

IMG_6337

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় থাকা অ্যালবিনো জাতের সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর হস্তক্ষেপে মহিষটি কোরবানির হাট থেকে সরিয়ে আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি হওয়ার পর মহিষটিকে ঘিরে ব্যাপক কৌতূহল ও জনসমাগম তৈরি হয়। পরিস্থিতি নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পরে ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

মন্ত্রী জানান, অস্বাভাবিক ভিড় ও জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটি নারায়ণগঞ্জের খামারেই লালন-পালন করা হবে এবং জনসমাগম এড়াতে খামার কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

খামার মালিকদের দাবি, অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে মহিষটির গায়ের রঙ সম্পূর্ণ ধবধবে সাদা, যা সাধারণ মহিষের তুলনায় একে আলাদা পরিচিতি দিয়েছে। এই বিরল সৌন্দর্যের কারণেই মহিষটির নাম রাখা হয়েছিল “ডোনাল্ড ট্রাম্প”। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রাণীটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

স্থানীয়দের অনেকে বলছেন, ঈদকে ঘিরে প্রতিবছরই ব্যতিক্রমী গরু বা মহিষ আলোচনায় আসে, তবে এবারের ‘ডোনাল্ড ট্রাম্প’ ছিল সবচেয়ে বেশি আলোচিত পশুগুলোর একটি। কোরবানির বদলে প্রাণীটিকে সংরক্ষণ করার সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।