হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে গৃহায়ণ ও নগর উন্নয়ন উপদেষ্টা জাকারিয়া তাহেরের বৈঠক, ঢাকাসহ দেশের নগর এলাকার জীবনমান উন্নয়নে পরিকল্পনা নিয়ে আলোচনা

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ১৫ জুলাই ২০২৬

IMG_8211

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে ঢাকাসহ দেশের বিভিন্ন নগর এলাকায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উন্নত আবাসন ব্যবস্থা, টেকসই ও আধুনিক অবকাঠামো নির্মাণ, নগর পরিকল্পনার উন্নয়ন এবং দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গুরুত্ব পায়।

বিশেষভাবে রাজধানী ঢাকার বসবাসযোগ্যতা বৃদ্ধি, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, উন্নত আবাসন ও শক্তিশালী অবকাঠামো একটি দেশের সামগ্রিক উন্নয়ন এবং নাগরিকদের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ লক্ষ্যে বাংলাদেশের চলমান উদ্যোগে যুক্তরাষ্ট্র সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আগ্রহী।অন্যদিকে উপদেষ্টা জাকারিয়া তাহের সরকারের চলমান ও ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরকে আরও বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক করে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে টেকসই নগরায়ণ, উন্নত আবাসন ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।