রাজনৈতিক চাপ ও অস্থিরতার মুখে পদত্যাগের ইঙ্গিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের
By আন্তর্জাতিক ডেস্ক
চলমান রাজনৈতিক টানাপোড়েন ও সরকারের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যারি স্ট্যামার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জোরালো আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ মহলে তিনি ইতোমধ্যে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম।
রোববার (১৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কিয়ার স্টারমার নিজের সুবিধাজনক সময়েই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে চান। সরকারের একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সামাল দেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন তিনি।
মন্ত্রিসভার এক সদস্যের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার মর্যাদা বজায় রেখেই বিদায় নিতে চান এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করতে পারেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিভাজন এবং জনমতের চাপ ব্রিটিশ সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।