হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৪, ২০২৬

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্যসহ তিনজন, গ্রেপ্তার ২

By নারায়ণগঞ্জ প্রতিনিধি | বেঙ্গল টাইমসনারায়ণগঞ্জ | ৪ জুলাই, ২০২৬

IMG_7805

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য ও তাদের সঙ্গে থাকা একজন ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় ঘটে।আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মাসুম। তাদের মধ্যে গুরুতর আহত মাসুমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য দুই পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একটি মামলার অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হচ্ছিল।

অভিযানের সময় সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা ব্যক্তি আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ বলেন, আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালানো হয়।

আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।