লেবাননে ইসরায়েলি ড্রোন হামলাসাতক্ষীরার দুই বাংলাদেশি নিহত
By আন্তর্জাতিক ডেস্ক
আন্বআন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি ড্রোন হামলাসাতক্ষীরার দুই বাংলাদেশি নিহতলেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের দুই প্রবাসী কর্মী। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় তারা নিহত হন। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।দূতাবাস সূত্র জানায়, হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।