হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল সাময়িক বন্ধ

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, সিরাজগঞ্জ | প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

IMG_8648

সিরাজগঞ্জে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটের দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রেল যোগাযোগ বিঘ্নিত হয়।

দুর্ঘটনার পরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু হবে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে রেল চলাচল পুনরায় চালু করার চেষ্টা চলছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।