হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ৩০, ২০২৬

অবসরে গেলেন পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ১ জুলাই, ২০২৬

IMG_7691

সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। তারা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিম মল্লিক,

সাবেক সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং ডিআইজি মো. আবুল খায়ের।মঙ্গলবার (৩০ জুন) শেষ কর্মদিবস শেষে নিজ নিজ কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এই তিন কর্মকর্তা।

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. ছিবগাত উল্লাহ পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।অন্যদিকে রেজাউল করিম মল্লিক চলতি বছরের ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পদোন্নতির সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। একই দায়িত্বে থেকে চাকরির মেয়াদ পূর্ণ করে তিনি অবসরে যান।

ডিআইজি মো. আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তিনিও আনুষ্ঠানিকভাবে অবসরে যান।এদিকে, তাদের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে সোমবার (২৯ জুন) পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং অবসর-পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানান।