চট্টগ্রামে জনসমুদ্রে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে
By স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানানো হলো বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-কে। আজ বৃহস্পতিবার (১৪ মে) মরহুমের জানাজায় ঢল নামে হাজারো মানুষের। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার মাঠ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ। শোকাহত মানুষের চোখে ছিল গভীর বেদনা ও শ্রদ্ধা। অনেকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।বক্তারা বলেন, তিনি ছিলেন আপসহীন দেশপ্রেমিক, সাহসী সংগঠক এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী একজন জননেতা। দেশের সংকটময় সময়ে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত জনতা “বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন অমর হোক” স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।