হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২১, ২০২৬

রাজধানীর ধনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা: শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে অধ্যক্ষ অবরুদ্ধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমসঢাকা | ২১ মে ২০২৬

IMG_6049

রাজধানীর ধনিয়ায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকুন নাহারের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে প্রতিষ্ঠানটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহার, মানসিক চাপ ও অপমানজনক আচরণের কারণে সাদিকুন নাহার চরম হতাশায় ভুগছিলেন। এসব সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তারা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ অভিভাবকরা স্কুল প্রশাসনের জবাবদিহিতা দাবি করে অধ্যক্ষের কক্ষে অবস্থান নেন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে অধ্যক্ষকে সরিয়ে নেওয়ার সময় পুলিশ ও বিক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অধ্যক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর থেকে ধনিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী স্কুল ক্যাম্পাস ও আশপাশ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে শিক্ষার্থীর পরিবার, সহপাঠী ও স্থানীয় অভিভাবকরা 

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।