হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১১, ২০২৬

মার্কিন চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

By স্টাফ রিপোর্টার

51D1E29E-8896-4B52-AC3D-B822EDFBD7D7

ঢাকা: মার্কিন চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। আজ দুপুরে শাহবাগ মোড় থেকে শুরু হওয়া এ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে প্রতিবাদে অংশ নেন। মিছিলকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, কোনো বিদেশি শক্তির চাপ বা প্রভাবের কাছে বাংলাদেশের নীতি নির্ধারণ জিম্মি হতে পারে না। দেশের জনগণ স্বাধীন ও স্বতন্ত্র সিদ্ধান্তে বিশ্বাসী উল্লেখ করে তারা বলেন, যেকোনো ধরনের আধিপত্যবাদী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী।বক্তারা আরও দাবি করেন, জাতীয় স্বার্থ রক্ষায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।