হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ৮, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী BJP-কে শুভেচ্ছা জানালেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস

488e6a80-b67e-4d14-bdb7-95d9e30e4edf

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-সহ সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মে ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন বার্তা প্রদান করেন। বার্তায় শেখ হাসিনা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিজয়ী সকল জনপ্রতিনিধির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়া সবসময়ই ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমবঙ্গ-সহ সমগ্র ভারতের জনগণ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

এ সময় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে আওয়ামী লীগের পক্ষ থেকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক” স্লোগান উচ্চারণ করা হয়।