হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে উদ্ধার এসএসসির ৫০ উত্তরপত্র, চাঞ্চল্য

By স্টাফ রিপোর্টার

C51B7FDB-77F0-4E59-A45F-7C691FB182A2

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠের উত্তর-পূর্ব পাশে শহীদ মিনারের নিকট থেকে এসব খাতা উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক মাঠে অবস্থানকালে একটি বাঁধাই করা খাতার বান্ডিল দেখতে পান। সন্দেহ হলে কাছে গিয়ে তারা বুঝতে পারেন, এগুলো এসএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।জানা গেছে, উদ্ধার হওয়া উত্তরপত্রগুলো ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে মূল্যায়নের জন্য সেগুলো শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে জানা যায়।ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম জানান, পরীক্ষা শেষে নিয়ম অনুযায়ী উত্তরপত্র বোর্ডে পাঠানো হয়। পরবর্তীতে বোর্ড সেগুলো মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষকদের মাঝে বিতরণ করে। ধারণা করা হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষক বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো ফেলে যেতে পারেন। তবে এ ধরনের ঘটনায় আরও সতর্কতা প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেন।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বান্ডিল উদ্ধার করে। সেখানে ৫০টি উত্তরপত্র পাওয়া গেছে এবং সেগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।এদিকে, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন জানিয়েছেন, কীভাবে এবং কার দায়িত্বে থাকা অবস্থায় উত্তরপত্রগুলো মাঠে পৌঁছাল, তা তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।