হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৬, ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর।

By রাশেদ আলম | নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমসঢাকা, ২৬ মে ২০২৬

IMG_6275

সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা র দেশে ফেরার বক্তব্যকে রাজনৈতিক ‘স্ট্যান্টবাজি’ হিসেবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সত্যিকার সাহস থাকলে শেখ হাসিনার উচিত দেশে ফিরে আইনগত প্রক্রিয়ার সম্মুখীন হওয়া।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি ঈদকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। রিজভীর দাবি, অতীতের তুলনায় এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষ অনেক বেশি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারও এখন তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা রয়েছে। ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সক্রিয়তা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। তিনি দাবি করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।