হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২৮, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি : ‘নজরুল বর্ষ’ উপলক্ষে অগ্নিবীণার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, ঢাকা | ২৮ জুলাই ২০২৬

e94cc848-0e6b-4ec5-9348-08d5eba34d73

‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক লায়ন হামিদুল আলম সখা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্নিবীণার যুগ্ম আহ্বায়ক খান নজরুল ইসলাম হান্নান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও অধ্যাপক ঝর্ণা রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজির লিটন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও অধ্যাপক ঝর্ণা রহমান।এছাড়া আলোচনায় অংশ নেন লায়ন মো. আবুল হাশেম, ড. হালিম দাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান খান চান।

আলোচনা পর্ব শেষে রত্না সরকার নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। পুঁথি পাঠ করেন জেসমিন সুলতানা। সংগীত পরিবেশন করেন রমেন সরকার, মোহাম্মদ মাহফুজুর রহমান, কাজী এনায়েত হোসেন ও নির্ঝরসহ অন্যান্য শিল্পীরা।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫ জন কবি কবিতা আবৃত্তি করেন। নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, কবি ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।