হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৮, ২০২৬

চট্টগ্রামে রাজনৈতিক উত্তাপ: জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞা

By স্টাফ রিপোর্টার১৯ মে ২০২৬চট্টগ্রাম

IMG_5871

জুলাই গ্রাফিতিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জিইসি মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের মিছিল, সমাবেশ কিংবা গণজমায়েত করা যাবে না।

সিএমপি জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়াতে জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতাধীন এলাকায় কেউ নির্দেশ অমান্য করলে 

তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যে পুলিশের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।