হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২০, ২০২৬

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের ‘সংসদ চলো’ অভিযানে পুলিশি বাধা ও লাঠিপেটা, নাড্ডার বৈঠকের আহ্বান

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমসপ্রকাশিত: ২০ জুলাই ২০২৬

054a91e8-cf58-4065-96a8-aad6ff6d3d10

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসই (CBSE) দুর্নীতির প্রতিবাদে এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি।

সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত ‘সংসদ চলো’ অভিযানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিলে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে।​ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ঝিরঝিরে বৃষ্টি ও পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে জড়ো হন প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী।

বিক্ষোভকারীরা যাতে কোনোভাবেই সংসদ ভবনের দিকে এগোতে না পারেন, সে জন্য পুলিশ আশপাশের এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এবং ব্যারিকেড তৈরি করে। এমনকি যন্তর মন্তরগামী সব মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

এত কিছুর পরও শিক্ষার্থীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিলে পুলিশ দাঙ্গারোধ বাহিনী নামিয়ে তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও ধরপাকড় চালায়।​এদিকে দীর্ঘদিনের এই ছাত্র আন্দোলন নিয়ে এতদিন চুপ থাকলেও সোমবার আচমকাই সুর নরম করেছে ক্ষমতাসীন বিজেপি।

শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা দেখে বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা সিজেপি নেতাদের সাথে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন।

সিজেপি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা নিশ্চিত করেছেন যে, তাঁরা আলোচনায় অংশ নিতে জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।​সংবাদের তথ্যমতে, সিজেপি-র আহ্বানে গত প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলনে একাত্মতা জানিয়ে অনশনে বসেছিলেন লাদাখের প্রখ্যাত পরিবেশকর্মী सोनम ওয়াংচুক (Sonam Wangchuk)।

শনিবার পুলিশ তাঁকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। এরপর অনশনরত অন্য নেতাদের অনুরোধে সোমবার সকালে সিজেপির মূল আন্দোলনকারীরা অনশন ভেঙে ‘সংসদ চলো’ মিছিলে যোগ দেন।​শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ইতোমধ্যে যন্তর মন্তরে উপস্থিত হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ, জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজসহ প্রবীণ সামাজিক কর্মী যোগেন্দ্র যাদব।​ একদিকে শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন, অন্যদিকে রামমন্দিরের আর্থিক কেলেঙ্কারি ও মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল সৃষ্টি হয়, যার ফলে বারবার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার।