হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৩, ২০২৬

দেশজুড়ে হামের থাবা ভয়াবহ রূপে, শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ালো ।

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস

IMG_6162

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ বলছে, এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ৪২৬ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।

এদিকে, নতুন করে আরও ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ জনে।

শুধু নিশ্চিত আক্রান্তই নয়, উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬৭ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৫০৭ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানে ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।