হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১২, ২০২৬

রাজবন্দীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল

By নিজস্ব প্রতিবেদন

24ABD9C8-7501-45C8-BFB6-5EA3AF4BD61C

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রাজবন্দীদের মুক্তি, আওয়ামী লীগের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।জেলা ছাত্রলীগের নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে সকল “রাজবন্দী”র নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলমান থাকবে। রাজবন্দীদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে।”এদিকে, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।