হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৯, ২০২৬

‘ওদের দলে ফেরানো হলে আমিও চলে যাব’—মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য সতর্কবার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

By বেঙ্গল টাইমস, আন্তর্জাতিক ডেস্ক

IMG_8318

পশ্চিমবঙ্গে নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

দল ভাঙন, নেতৃত্বের দ্বন্দ্ব এবং সাংগঠনিক পুনর্বিন্যাসের মধ্যেই এবার দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে সতর্কবার্তা দিলেন তৃণমূলের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার বাঁকুড়ায় একুশে জুলাই উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দল ছেড়ে চলে যাওয়া নেতাদের যদি আবার তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়, তবে তিনিও দল ছেড়ে দেবেন।

তিনি বলেন, “যদি এঁদের কাউকে আবার দলে নেওয়া হয়, তাহলে আমি আর থাকব না। প্রকাশ্যেই বলব, ওদের ফিরিয়ে নেওয়ার কারণেই আমি দল ছেড়েছি।

”নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলটির একাংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক অবস্থান নিয়ে নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে দাবি করছে। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ওই শিবিরে বর্তমানে প্রায় ৭০ জন বিধায়ক রয়েছেন।

পাশাপাশি তৃণমূলের দুই শিবিরই পৃথকভাবে একুশে জুলাইয়ের কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলত্যাগী নেতাদের কঠোর ভাষায় সমালোচনা করে তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, যারা দল ছেড়ে চলে গেছেন, তাদের জন্য অনুশোচনার কোনো কারণ নেই। দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা গেছে, যাক। আমাদের লক্ষ্য যেন বিচ্যুত না হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

”সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের আরেক নেতা ও সাংসদ মহুয়া মৈত্র। তিনি কর্মীদের সংগঠিত থেকে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দলের ভরাডুবির জন্য নেতৃত্বের কিছু সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তবে কোন সিদ্ধান্তের কথা তিনি উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব এখন অন্যতম আলোচিত বিষয়। বিশ্লেষকদের মতে, দলীয় বিভক্তি ও নেতৃত্বের টানাপোড়েন আগামী দিনের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।