হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ৩০, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

By বেঙ্গল টাইমস ডেস্ক

52a02912-d5df-4134-871b-01486242cd19

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারিত এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের ষষ্ঠ মামলার রায় ঘোষণা করা হলো।

মামলার পটভূমি

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ মার্চ হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ২৫ সেপ্টেম্বর আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) জমা দেওয়া হয়।পরবর্তীতে ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়।

৩০ নভেম্বর সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

চলতি বছরের ১৩ এপ্রিল যুক্তিতর্ক শুরু হয়ে ১৩ মে শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। গত ২২ জুন ট্রাইব্যুনাল ৩০ জুন ২০২৬ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

ইনুর বিরুদ্ধে আনা অভিযোগসমূহ

মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন আটটি অভিযোগ উত্থাপন করে। অভিযোগগুলোর মধ্যে ছিল—

* মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন আটটি অভিযোগ উত্থাপন করে। অভিযোগগুলোর মধ্যে ছিল—

  • * ২০২৪ সালের ১৮ জুলাই একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান।
  • * ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪-দলীয় জোটের বৈঠকে আন্দোলন দমনে ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্তে প্ররোচনা ও সহায়তার অভিযোগ।
  • * আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত এবং তাঁদের আটক ও নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগ। সালের ১৮ জুলাই একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান।
  • * ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪-দলীয় জোটের বৈঠকে আন্দোলন দমনে ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্তে প্ররোচনা ও সহায়তার অভিযোগ।
  • * আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত এবং তাঁদের আটক ও নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগ।
  • * আন্দোলন দমনে মারণাস্ত্র ও হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগ।
  • * গণমাধ্যমে সরকারের পদক্ষেপের পক্ষে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ।
  • * ১৪-দলীয় বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অংশগ্রহণের অভিযোগ।

* সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আন্দোলন দমনের বিষয়ে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ।

* কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশনা ও সহায়তার অভিযোগ।

আদালত প্রাঙ্গণের পরিস্থিতিরায় ঘোষণার দিন কড়া নিরাপত্তার মধ্যে হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, দণ্ডপ্রাপ্ত ইনুর আইনজীবী রায়ের প্রতি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।