হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৪, ২০২৬

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করলেন জাইকা প্রেসিডেন্ট

By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস 

IMG_7802

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো ১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করেছেন।

জাইকার এক বিবৃতিতে বলা হয়, পরিদর্শনের সময় ড. তানাকা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাংলাদেশের বিমান পরিবহন অবকাঠামো উন্নয়নে সংস্থাটির অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রসারণ প্রকল্পটি দেশের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

জাইকা আরও জানায়, প্রকল্পটি বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিফলন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়ন উদ্যোগগুলোর একটি,

যেখানে জাপানের উন্নয়ন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।