হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৬, ২০২৬

জেরুজালেমের হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

By আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মে ২০২৬ 

IMG_6273

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী  বেনজামিন নেতানিয়াহু’-কে জেরুজালেমের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

হিব্রু সংবাদমাধ্যমে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ৭৬ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহুর স্বাস্থ্যসংক্রান্ত কিছু তথ্য গোপন রাখার অভিযোগও ওঠে। এর জেরে দেশটির রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তার শারীরিক সক্ষমতা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটে ক্যান্সারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন। তিনি দাবি করেন, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার সময় বিষয়টি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার হতে পারে—এই আশঙ্কায় তথ্যটি আগে প্রকাশ করা হয়নি। তবে কখন রোগ শনাক্ত হয়েছিল বা কতদিন চিকিৎসা নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

পরে তার স্বাস্থ্য প্রতিবেদন ও চিকিৎসাসংক্রান্ত কিছু নথি প্রকাশ করা হলেও সেগুলো নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। সমালোচকদের অভিযোগ, প্রকাশিত নথিগুলোতে পর্যাপ্ত তথ্য ছিল না এবং হাসপাতালের আনুষ্ঠানিক স্বীকৃতিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারও করা হয়েছিল।

পেসমেকার বসানোর সময় প্রথমে বলা হয়েছিল, তিনি পানিশূন্যতার কারণে পর্যবেক্ষণে ছিলেন। পরে জানা যায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটরও স্থাপন করা হয়েছিল। এরপর থেকেই তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।

সোর্স: দি ইজরায়েল টাইমস।