হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৪, ২০২৬

ইরানের কটাক্ষের মাঝেই ভারতে মার্কো রুবিও, ‘ভদ্রতার পাঠ’ শেখার পরামর্শ তেহরানের।

By আন্তর্জাতিক ডেস্ক 

IMG_6198

চার দিনের সরকারি সফরে শনিবার (২৩ মে) সকালে কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio। সফরের অংশ হিসেবে সেখান থেকে বিকেলে তিনি নয়াদিল্লির উদ্দেশে রওনা হন।

ওয়াশিংটন ও দিল্লির মধ্যে সাম্প্রতিক সময়ে শীতল হয়ে পড়া সম্পর্ককে নতুন মাত্রা দিতে রুবিওর এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরের মাঝামাঝি সময় থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নানা ইস্যুতে টানাপোড়েন তৈরি হয়েছিল।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে ইরান। রুবিওর সফর সংক্রান্ত একটি পোস্ট উদ্ধৃত করে ইরানের মুম্বাই দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কটাক্ষ ছুড়ে দেয়।

পোস্টে বলা হয়, “বন্ধু, একটু শিখে নিন… এখানে বিনামূল্যে ভদ্রতার একটি ক্র্যাশ কোর্স পাওয়া যাবে!” একই সঙ্গে রুবিওর ভারত সফরের আপডেট জানতে নজর রাখার কথাও উল্লেখ করা হয়।

কূটনৈতিক মহলে ইরানের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের চলমান উত্তেজনার আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।