হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৮, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাতীয় জাদুঘর থেকে অপসারণ। 

By স্টাফ রিপোর্টার, ঢাকা ১৮ মে ২০২৬ 

7ab92e7c-cdc8-493e-9f5d-4baa6934cde4

যে দিনে বিশ্বের বিভিন্ন দেশ তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে আরও দৃঢ়ভাবে তুলে ধরে, সেই দিনেই বাংলাদেশে একটি যাদুঘর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসসংবলিত কিছু উপাদান অপসারণের ঘটনা গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি কোটি মানুষের আবেগ, আত্মত্যাগ ও জাতিগত স্মৃতির সঙ্গে জড়িত এক স্পর্শকাতর বাস্তবতা।

বাংলাদেশ নামের রাষ্ট্রটি জন্ম নিয়েছে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।

১৯৭১ শুধুমাত্র একটি সাল নয়—এটি অসংখ্য মায়ের অপেক্ষা, শহীদের রক্ত, নির্যাতিত মানুষের আর্তনাদ এবং স্বাধীনতার জন্য একটি জাতির সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক। সেই ইতিহাসকে যাদুঘরের দেয়াল থেকে সরিয়ে ফেলা মানে ভবিষ্যৎ প্রজন্মের চোখ থেকে সত্যের কিছু অংশ আড়াল করার প্রয়াস বলেই মনে করছেন অনেকেই।

যাদুঘর কেবল ইট-পাথরের কোনো স্থাপনা নয়।এটি একটি জাতির স্মৃতির ভান্ডার, যেখানে সংরক্ষিত থাকে সংগ্রাম, বিজয়, বেদনা, ব্যর্থতা ও আত্মত্যাগের দলিল। আন্তর্জাতিক যাদুঘর দিবসে যখন পৃথিবীর মানুষ ইতিহাস সংরক্ষণের অঙ্গীকার করে, তখন বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—আমরা কি ধীরে ধীরে আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাসকেই বিস্মৃতির অন্ধকারে ঠেলে দিচ্ছি?

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়।এটি বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি, জাতীয় পরিচয়ের মূল স্তম্ভ। এই ইতিহাসকে আড়াল করার যেকোনো প্রচেষ্টা শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল, মুক্তিযোদ্ধাদের বেদনা অস্বীকার করার সমান এবং নতুন প্রজন্মকে শিকড়হীন করে তোলার ঝুঁকি বহন করে।

ইতিহাসের একটি নির্মম সত্য হলো—

দেয়াল থেকে ছবি সরানো যায়, পাঠ্যবই থেকে কিছু লাইন মুছে ফেলা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা যায় না।

কারণ এই দেশের মাটি, নদী, বাতাস—সবখানেই মিশে আছে ১৯৭১-এর রক্তাক্ত স্মৃতি, ত্যাগ এবং স্বাধীনতার অমলিন গল্প।