হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৩, ২০২৬

মানবতার পক্ষে শিল্পী-জনতার জাগরণধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে ধানমন্ডি ২৭-এ প্রতিবাদের ঢল।

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস

558949ae-a48e-4777-9090-e24e37745154

ঢাকা : ধর্ষণ, শিশু হত্যা ও বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে মানুষ। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আজ গড়ে উঠেছিল শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের এক ব্যতিক্রমী প্রতিবাদী সমাবেশ। মানবতার পক্ষে এবং নৃশংসতার বিরুদ্ধে এই আয়োজন যেন পরিণত হয়েছিল এক গণজাগরণের মঞ্চে।

সংগীত, আবৃত্তি, চিত্রকলা, নাটক, নৃত্য, চলচ্চিত্র ও সাহিত্যচর্চার মাধ্যমে শিল্পী সমাজ উচ্চারণ করেছে প্রতিবাদের ভাষা। শিল্পের প্রতিটি শাখা যেন একসঙ্গে জানিয়ে দিয়েছে—ধর্ষণ ও শিশু হত্যার মতো বর্বরতার বিরুদ্ধে আর নীরব থাকা নয়।

সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, “যে সমাজে শিশু নিরাপদ নয়, যে সমাজে ধর্ষণ ও হত্যার বিচার বারবার বিলম্বিত হয়, সেই সমাজ কখনো সভ্য হতে পারে না। মানুষ আজ রাস্তায় নেমেছে বিবেকের তাড়নায়, মানবতার দায় থেকে।”

শুধু শিল্পী সমাজই নয়, বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য সচেতন নাগরিকও এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। অনেকের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড, কারও কণ্ঠে ছিল কবিতা, আবার কেউ সংগীতের মাধ্যমে তুলে ধরেছেন ক্ষোভ ও প্রত্যয়ের ভাষা।

আয়োজকরা জানান, এটি কেবল একটি দিনের কর্মসূচি নয়; বরং সমাজ পরিবর্তনের দাবিতে চলমান আন্দোলনের অংশ। তারা ধর্ষণ ও শিশু হত্যার দ্রুত বিচার, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সমাজ গঠনে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি জানান।দিনভর চলা এই প্রতিবাদ সমাবেশ শেষ হয় মানবতার পক্ষে সম্মিলিত শপথের মধ্য দিয়ে। উপস্থিত জনতার কণ্ঠে তখন একটাই বার্তা—

“প্রতিবাদ চলবে, মানুষ জাগবেই।”