হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৮, ২০২৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: অন্তর্বর্তী সরকারের সময়েই হয়েছে সর্বোচ্চ দুর্নীতি

By বেঙ্গল টাইমস ডেস্ক, ২৮ জুন ২০২৬ | ঢাকা

0fde9db6-5444-4363-9418-1f5fcb639738

অন্তর্বর্তী সরকারের সময়কালে দেশে সর্বোচ্চ দুর্নীতি সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির একটি সাম্প্রতিক প্রতিবেদনে ওই সময়ের দুর্নীতির চিত্র উঠে এসেছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমলে যমুনা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “টিআইবি কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে—

অন্তর্বর্তী সরকারের সময়েই সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। ওই সময়ের সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ একে একে তদন্ত করে সত্য উদঘাটন করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, জনগণের অর্থের সুরক্ষা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত অপরিহার্য।জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।