Published মে ৩১, ২০২৬
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন মারা গেছেন।
By স্টাফ রিপোর্ট | ঢাকা, ৩১ মে ২০২৬
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন মারা গেছেন। তিনি বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন বলে জানা গেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।