হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২, ২০২৬

চট্টগ্রামের সিইপিজেডে মিডাস সেফটি কারখানা পরিদর্শনে ফরাসি রাষ্ট্রদূত

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ২ জুলাই ২০২৬

IMG_7737

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে সম্প্রতি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ অবস্থিত মিডাস সেফটি উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন।

মিডাস সেফটি বাংলাদেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান, যা পলিপ্রোপিলিন (পিপি) ও হ্যান্ড প্রোটেকশন গ্লাভস উৎপাদন করে বিশ্বের ৭০টিরও বেশি দেশে রপ্তানি করে।

এসব দেশের মধ্যে ফ্রান্সও অন্যতম।পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া, টেকসই উন্নয়ন উদ্যোগ, সামাজিক কমপ্লায়েন্স, আন্তর্জাতিক মান সনদ, শ্রমিক কল্যাণ এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

কারখানার উৎপাদন সক্ষমতা, পণ্যের মান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে মিডাস সেফটির অঙ্গীকারে সন্তোষ প্রকাশ করেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি দায়িত্বশীল উৎপাদন, পরিবেশবান্ধব উদ্যোগ এবং টেকসই শিল্পায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রচেষ্টার প্রশংসা করেন।

ফ্রান্স দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে টেকসই বাণিজ্য, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে।