কর্মস্থলে অনুপস্থিত ও পলায়ন: ৪ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ জুলাই ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, পলায়ন এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির অনুমোদনের পর বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজালুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা এবং টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান।
তদন্তে যেসব অভিযোগ প্রমাণিত
- আফজালুন নেছা:
- ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আফজালুন নেছা ২০১৭ সালে ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিলেও পরবর্তী মৌলিক প্রশিক্ষণে যোগ দেননি। ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে ফেরেননি। পরে ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের সঙ্গে প্রশিক্ষণের আরেকটি সুযোগ দেওয়া হলেও তিনি তাতেও অংশ নেননি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
- মিশু বিশ্বাস:
- সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ২০২৪ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘আয়রনম্যান ৭০.৩’ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ১০ দিনের ছুটি নিয়ে বিদেশে যান। নির্ধারিত সময়ের পরও তিনি দেশে ফিরে কর্মস্থলে যোগ দেননি। একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি অনুপস্থিত থাকেন।
জুয়েল চাকমা:
র্যাব-১৪–এ কর্মরত অবস্থায় ২০২৫ সালের এপ্রিলে ছুটি শেষে তিনি আর দায়িত্বে ফেরেননি। থাকেন।
অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়।
মো. মাহমুদুল হাসান:
পুলিশ টেলিকম সংস্থার কর্মকর্তা মাহমুদুল হাসান ২০২৪ সালের আগস্টে ওমরাহ পালনের উদ্দেশ্যে ১৫ দিনের ছুটি নিয়ে সৌদি আরব যান। ছুটি শেষে ১৩ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর দেশে ফেরেননি এবং দীর্ঘদিন অনুপস্থিত
রাষ্ট্রপতির অনুমোদনে বরখাস্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী চার কর্মকর্তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিভাগীয় তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব, সংশ্লিষ্ট নথিপত্র এবং
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত পর্যালোচনার পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, শৃঙ্খলা ভঙ্গ ও অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপ পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড,
জবাবদিহিতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।