তিন মামলায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন
By বেঙ্গল টাইমস ডেস্ক, ২৯ জুন, ২০২৬ | ঢাকা
দুইটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম জামিন পেয়েছেন।
সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন বিষয়ে পূর্বে হাইকোর্ট রুল জারি করেছিলেন।
রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন প্রদান করেন।উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার জামিনের এই আদেশের ফলে সংশ্লিষ্ট তিন মামলায় আপাতত কারামুক্তির আইনি পথ উন্মুক্ত হলো।