হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৩, ২০২৬

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

By নিজস্ব প্রতিবেদক

29562F1E-4CDD-4210-B99B-EA38D12B272E

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দীর্ঘ রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ ও সংগঠক। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে টানা সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার জন্য সম্মুখযুদ্ধে নেতৃত্বদানকারী একজন বীর মুক্তিযোদ্ধা।জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি কারাগারে বন্দি ছিলেন এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো।