হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ৩১, ২০২৬

রামপালে চায়ের দোকানের সামনে হামলা, সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী নিহত।

By জেলা প্রতিনিধি, বাগেরহাট | ৩১ মে ২০২৬

IMG_6538

বাগেরহাটের রামপালে চায়ের দোকানের সামনে প্রকাশ্যে হামলার ঘটনায় সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী (৫০) নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে উপজেলার রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিহত ইখলাস গাজী রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে বসে ছিলেন ইখলাস গাজী। এ সময় মাহবুব রহমান সিকদার নামে এক ব্যক্তি সেখানে এসে তাকে উদ্দেশ্য করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইখলাস গাজীর ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ফলে ইখলাস গাজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মাহবুব রহমান সিকদার উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার, স্বজন এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের

দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনের বেলায় জনবহুল এলাকায় এমন একটি প্রাণঘাতী হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।