হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৮, ২০২৬

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আটক।

By যশোর প্রতিনিধি | বেঙ্গল টাইমস

IMG_8017

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদর উপজেলার উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে এলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশন স্টপলিস্টে তার নাম রয়েছে বলে শনাক্ত হয়।

এরপর তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহরিয়ার করিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।