হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৯, ২০২৬

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক, গণমাধ্যমের স্বাধীনতা ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৯ জুলাই ২০২৬

IMG_8031

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল (Joris van Bommel) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশ-নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা, একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমের বিকাশ এবং ভুয়া তথ্য (Misinformation) ও অপতথ্য (Disinformation)

মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, মিডিয়া লিটারেসি (Media Literacy) বা সংবাদ ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি এবং উন্মুক্ত, সহনশীল ও গণতান্ত্রিক সমাজ গঠনে সহায়ক বিভিন্ন উদ্যোগে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে গণমাধ্যম খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ ও সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের সুষ্ঠু প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।