হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই কার্যক্রম শুরু

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

IMG_8647

দেশের সংবিধান সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে গঠিত সংসদীয় সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিরোধী দল কমিটিতে সদস্য মনোনয়ন না দেওয়ায় ১২ সদস্যের কমিটিকে নিয়েই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে। ফলে প্রথম বৈঠকে বিরোধী দলের কোনো প্রতিনিধি থাকছেন না।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কমিটির কাজের পরিধি, কর্মপদ্ধতি এবং সময়সীমা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো কীভাবে পর্যালোচনা করা হবে এবং সেগুলো কমিটির আলোচনায় কীভাবে অন্তর্ভুক্ত হবে—এসব বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া কমিটি কত দিনের মধ্যে সুপারিশমালা বা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজকের বৈঠকে মূলত কমিটির কর্মপরিকল্পনা, বৈঠকের সময়সূচি, অগ্রাধিকারভিত্তিক বিষয় নির্ধারণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।