নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
By স্পোর্টস ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বহুল আলোচিত তারকা ফুটবলার নেইমার -কে রেখেই দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে ছিল নানা আলোচনা ও অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ফরোয়ার্ডের ওপরই আস্থা রেখেছে ব্রাজিল কোচিং স্টাফ। স্কোয়াড ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে।
দলে জায়গা পেয়েছেন তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া বেশ কয়েকজন তারকা ফুটবলার। আক্রমণভাগে নেইমারের পাশাপাশি থাকছেন ভেনসো জুনিয়র , রদরিগো এবং রাপিহনা। মিডফিল্ডে দায়িত্ব পালন করবেন ন্রুন্নো গুইমারাস ও লুকাস পাকুইতা।
বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল। আর সেই স্বপ্ন পূরণে বড় ভরসা হিসেবেই দেখা হচ্ছে নেইমারকে। এখন দেখার বিষয়, ইনজুরি কাটিয়ে তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে।