হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৯, ২০২৬

‘বাংলাদেশ কখনো ভুলবে না ১ জুলাই’: হলি আর্টিজান হামলায় নিহত জাপানিদের স্মরণে শেখ হাসিনা

By বেঙ্গল টাইমস ডেস্ক

IMG_8311

ঢাকার হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ২০১৬ সালের জঙ্গি হামলার দশম বার্ষিকীতে নিহত সাত জাপানি নাগরিকের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের সংবাদ সংস্থা Jiji Press-কে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, ওই হামলা বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়, যা দেশের মানুষ কখনো ভুলতে পারবে না।

শেখ হাসিনা বলেন, “২০১৬ সালের ১ জুলাই এমন একটি দিন, যা বাংলাদেশ কখনো ভুলবে না। সন্ত্রাসীরা সাত জাপানি নাগরিকের জীবন কেড়ে নিতে পেরেছিল, কিন্তু বাংলাদেশের উন্নয়নে তাদের অবদান মুছে ফেলতে পারেনি।

”তিনি আরও বলেন, হামলায় নিহতদের পরিবারের সদস্য, স্বজন ও প্রিয়জনদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আবারও গভীর সমবেদনা জানাচ্ছেন।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই শোক শুধু জাপানের নয়, বাংলাদেশেরও। হলি আর্টিজান হামলার সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সরকারের পক্ষ থেকে পুরো সংকট মোকাবিলার নেতৃত্ব দেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ তখন যেমন কঠোর অবস্থান নিয়েছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে। হামলায় নিহত সাত জাপানি নাগরিক জাপানের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ঢাকার প্রথম মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন।

তাদের শ্রম ও অবদান বাংলাদেশের আধুনিক নগর পরিবহন ব্যবস্থার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মোট ২০ জন জিম্মি নিহত হন, যাদের মধ্যে সাতজন ছিলেন জাপানি নাগরিক। ঘটনাটি বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ইতিহাসেও গভীর শোকের স্মৃতি হয়ে রয়েছে।হামলার দশম বার্ষিকীতে শেখ হাসিনার এই বার্তায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলাদেশ-জাপান বন্ধুত্ব আরও দৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।