হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৯, ২০২৬

প্রশাসনে বড় রদবদল: ১৭২ উপসচিব পদোন্নতি পেয়ে হলেন যুগ্ম-সচিব

By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ জুলাই ২০২৬

062ffd88-6985-49ef-a008-b868c81ed9bf

সরকার প্রশাসনে বড় ধরনের পদোন্নতির ঘোষণা দিয়েছে। দেশের ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই সিভিল প্রশাসনে প্রথম বড় আকারের পদোন্নতি ও প্রশাসনিক রদবদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত ১৭২ কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

তবে তাদের এখনো কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে পদায়ন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই পৃথক আদেশের মাধ্যমে তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হবে।

যোগদান সংক্রান্ত নির্দেশনা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত সরকারি ই-মেইলে জমা দিতে পারবেন।

এছাড়া, যেসব কর্মকর্তার বর্তমান কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তাদের যোগদানপত্রে বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।প্রয়োজনে পদোন্নতির আদেশ বাতিলের সুযোগপ্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,

পদোন্নতির পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে নতুন কোনো বিরূপ বা গোপন তথ্য প্রকাশ পেলে সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ওই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করবে।

যুগ্ম-সচিবের সংখ্যা বেড়ে ১,০৬১

সর্বশেষ এই পদোন্নতির ফলে বাংলাদেশ প্রশাসনে যুগ্ম-সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,০৬১ জনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,

এবারের পদোন্নতিতে মূলত ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি অতীতে বিভিন্ন কারণে পদোন্নতি থেকে বঞ্চিত অন্যান্য ব্যাচের যোগ্য কর্মকর্তাদেরও বিবেচনায় আনা হয়েছে।

যে বিধিমালার আওতায় পদোন্নতি

  • এই পদোন্নতি ‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী সম্পন্ন হয়েছে।
  • বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদের ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত,
    • আর বাকি ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের মধ্য থেকে পূরণ করা হয়।
    • যোগ্যতা হিসেবে একজন কর্মকর্তার উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছর চাকরি এবং সংশ্লিষ্ট ক্যাডারে মোট ১৫ বছরের অভিজ্ঞতা, অথবা উপসচিব পদে অন্তত তিন বছর চাকরি এবং সরকারি চাকরিতে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন দপ্তরে পদায়ন সংক্রান্ত পৃথক আদেশ শিগগিরই জারি হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।