হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের একাধিক নতুন সিদ্ধান্ত: ব্যাংক লেনদেন, ডিজিটাল ট্রেড ও খেলাপি ঋণে বড় পরিবর্তন

By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস 

IMG_7695

ঢাকা: ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনের প্রসার, আন্তর্জাতিক বাণিজ্যকে আরও আধুনিক করা এবং খেলাপি ঋণ কমিয়ে আর্থিক খাতকে গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুলাই) প্রকাশিত পৃথক সার্কুলারে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বাংলা কিউআর লেনদেনে নতুন এমডিআর হারকেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)-এর আওতায় পরিচালিত বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক মার্চেন্ট পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

এই হার ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)-এর মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে প্রয়োজনে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো বিশেষ প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করতে পারবে।বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।

ডিজিটাল বাণিজ্য নথির পরীক্ষামূলক কার্যক্রম শুরুরপ্তানি-আমদানির নথি সম্পূর্ণ ডিজিটাল

পদ্ধতিতে প্রক্রিয়াকরণের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এই উদ্যোগের আওতায় অনুমোদিত ট্রেড করিডোরে লেটার অব ক্রেডিট (এলসি) এবং ডকুমেন্টারি কালেকশন-সংক্রান্ত নথি নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে আদান-প্রদান করা যাবে।

এতে ইলেকট্রনিক কমার্শিয়াল ইনভয়েস, বিল অব লেডিংসহ বিভিন্ন বাণিজ্যিক নথি ডিজিটালভাবে ইস্যু ও ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই কাঠামো প্রযুক্তি-নিরপেক্ষতা, তথ্যের গোপনীয়তা, আন্তঃকার্যক্ষমতা, ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তা এবং কাগজভিত্তিক ও ডিজিটাল নথির সমান আইনি বৈধতার নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ ছাড়

ব্যাংকিং খাতে দীর্ঘদিনের খেলাপি ঋণ কমাতে বিশেষ এক্সিট নীতিমালার আওতায় বড় ধরনের সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ঋণগ্রহীতারা শুধু মূল ঋণের অর্থ পরিশোধ করেই ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আরোপিত ও অনারোপিত সুদ সম্পূর্ণ মওকুফ করা যাবে।

এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের মতে, এ পদক্ষেপ ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন ঋণ বিতরণ সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

জুনে রেমিট্যান্স এলো ২৮০ কোটি ডলারের বেশি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন ২০২৬ মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ৩৫ লাখ ডলার।এদিকে ২০২৫-২৬ অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৭.৩০ শতাংশ বেশি।

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড

২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থবছরে ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস কনটেইনার এবং ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে জাহাজ হ্যান্ডলিং বেড়ে ৪ হাজার ৩৩৬টিতে পৌঁছেছে।

এছাড়া শতভাগ ই-গেট, পেপারলেস সেবা, রিয়েল-টাইম ডিজিটাল অপারেশন এবং উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের স্মার্ট পোর্টে রূপান্তরের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমানে বন্দরে জাহাজের অপেক্ষার সময় কার্যত শূন্যে নেমে এসেছে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করেছে।