হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২০, ২০২৬

নাইজারে আন্তর্জাতিক বিমানবন্দরে আল-কায়েদার ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ৩৫

By বেঙ্গল টাইমস ডেস্ক​ | ঢাকা, ২০ জুন, ২০২৬

da661224-efe3-4c3f-b71d-3f6e031ca2d8

নিয়ামে (নাইজার): আফ্রিকার সংঘাতবিক্ষুব্ধ সাহেল অঞ্চলের দেশ নাইজারের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর ও তার সংলগ্ন সামরিক ঘাঁটিতে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম (JNIM) এই হামলা চালায়। এতে ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিকসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টার দিকে এই হামলার সূত্রপাত হয়। ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা দুটি ট্যাক্সি এবং একটি ভ্যান যোগে বিমানবন্দরের একটি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন আত্মঘাতী বেল্ট পরা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহুর্মুহু বিস্ফোরণ ও ভারী গুলিবর্ষণে পুরো বিমানবন্দর এলাকা কেঁপে ওঠে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই বন্দুকযুদ্ধ। পরবর্তীতে নাইজারের নিরাপত্তা বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে ২২ জন আক্রমণকারী জঙ্গি নিহত হয়। 

এছাড়াও ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।​হামলার পরপরই এক সংক্ষিপ্ত বিবৃতিতে আল-কায়েদার আফ্রিকান শাখা 'জামায়াত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন' (JNIM) এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই বিমানবন্দরটি নাইজারের সামরিক

জান্তা সরকারের বিমান বাহিনী এবং ড্রোন অপারেশনের প্রধান সদরদপ্তর হওয়ার পাশাপাশি এটি বুর্কিনা ফাসো ও মালির সাথে যৌথ সামরিক জোটের একটি কৌশলগত কেন্দ্র।

ফলে প্রতীকী এবং সামরিক দিক থেকে বড় ধরনের ধাক্কা দিতেই জঙ্গিরা এই গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।​তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বেসামরিক বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।