হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ১৭, ২০২৬

বিশ্বমঞ্চে মহাকাব্যিক শুরু: মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে দুমড়ে-মুচড়ে দিল আর্জেন্টিনা।

By পোর্টস ডেস্ক | বেঙ্গল টাইমস

IMG_7118

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্ববাসীকে এক জাদুকরী ফুটবল শৈলী উপহার দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে রীতিমতো তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিয়ে নিজের অনবদ্য হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় জয় এনে দিয়েছেন এই মহাতারকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে মাঠে বসে সাক্ষী হলো বিশ্ববাসী।

শুরু থেকেই আর্জেন্টিনার আধিপত্য

ম্যাচের বাঁশি বাজার পর থেকেই বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের বয়স যখন মাত্র ১৮ মিনিট, তখনই ডি-বক্সের বাইরে থেকে নিজের ট্রেডমার্ক বাঁ-পায়ের কোণাকুণি শটে আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক মেসি।

প্রথম গোলের পর আলজেরিয়া কিছুটা রক্ষণাত্মক হয়ে উঠলেও মেসির গতির কাছে টিকতে পারেনি। ম্যাচের ৪২ মিনিটে মাঝমাঠ থেকে এক অবিশ্বাস্য ড্রিবলিংয়ে আলজেরিয়ার তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে একক দক্ষতায় দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন এলএম১০। ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।

পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ন

বিতীয়ার্ধেও আক্রমণের ধার বিন্দুমাত্র কমায়নি আর্জেন্টিনা। ম্যাচের ৭৩ মিনিটে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। স্পট কিক থেকে নিখুঁত শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই গোলের মাধ্যমেই ৩-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

রেকর্ডের পাতায় নতুন ইতিহাস

এই ম্যাচটি ছিল মেসির জন্য এক আবেগের আধার।

আজকের ম্যাচে মাঠে নামার মাধ্যমেই আন্তর্জাতিক ফুটবলে নিজের ২০০তম ম্যাচ খেলার অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলেন তিনি।

একই সাথে ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৬টি ভিন্ন বিশ্বকাপে খেলার একক বিশ্বরেকর্ড এখন শুধুই তাঁর দখলে।

লোসার রেকর্ড স্পর্শ

আলজেরিয়ার বিপক্ষে আজকের এই জাদুকরী হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬টি। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করলেন। আর মাত্র একটি গোল পেলেই বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার একক সিংহাসনে বসবেন এই ফুটবল জাদুকর।

বিশ্বমঞ্চে মেসির এমন মহাকাব্যিক শুরু দেখে ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—এই আর্জেন্টিনা কি তবে আবারও শিরোপা ধরে রাখার পথেই হাঁটছে?