হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১১, ২০২৬

বগুড়ার সোনাতলা উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

By নিজস্ব প্রতিবেদন

61b2f126-060f-4cc4-8369-a5c124291c08

বগুড়ার সোনাতলা উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১১.০০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।স্থানীয় ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রবিবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের  একটি পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়।এ সময় তারা সরকারি বিভিন্ন দপ্তরে নিজেদের নেতাকর্মীদের বাইরে অন্য কাউকে সুযোগ না দেওয়ার দাবি জানায় বলে অভিযোগ উঠে।পরে উপজেলা সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির কার্যালয়ে গেলে কৃষক দলের নেতা খান বাদল সহ কয়েকজন মুহুরীর সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এ ঘটনা তোদের মধ্যে রয়েছেন কৃষক দল নেতা খান বাদল, যুবদল নেতা নান্নু, সাগর সহ আরো কয়েকজন। সংঘর্ষের পর উভয়  পক্ষের নেতাকর্মীরা  উপজেলা চত্বর ও আশেপাশের  বিভিন্ন সড়কে শোডাউন এবং বিক্ষোভ মিছিল করে।এতে পুরা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের নেতা নেতাকর্মীদের সরিয়ে দেয়।এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট দুই পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বগুড়ার সোনাতলা উপজেলায়.