সারা দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৮৪ জন আটক
By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস, ঢাকা: ২৪ জুন ২০২৬
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল করায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৮৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পৃথক ও যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলাভিত্তিক গ্রেপ্তারের চিত্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা
তথ্য অনুযায়ী,
সাভার ও গাজীপুর:
সাভারে মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করে পুলিশ। এছাড়া গাজীপুরে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙামাটি:
পার্বত্য জেলা রাঙামাটিতে সবচেয়ে বেশি—১৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির, সদর কৃষক লীগের সহ-সভাপতি চম্পক দাশসহ স্থানীয় যুবলীগ ও শ্রমিক লীগের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা রয়েছেন।
কুমিল্লা (চান্দিনা):
চান্দিনায় পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, কৃষক লীগ নেতা মো. সাইফুল ইসলাম, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আরও ৫ আসামিকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর:
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহসহ ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী কামরুল হাসান রাজুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জামাল মিয়া ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়কসহ ৪ জন আটক হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগরে নিষিদ্ধ
ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য জেলা:
এছাড়া বরিশালের আগৈলঝাড়া, খাগড়াছড়ি, সাতক্ষীরার শ্যামনগর, ময়মনসিংহের ফুলপুর, ঝালকাঠির নলছিটি এবং পটুয়াখালী থেকে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাসহ আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মী।