হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৬, ২০২৬

২০২৬ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আসক, মৃতদের ৩৭ জনই বিচারাধীন বন্দি; সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে

By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস, ঢাকা | ৬ জুলাই ২০২৬

IMG_7936

২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে অন্তত ৬১ জন বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। হয়েছে।

সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি এবং ২৪ জন দণ্ডপ্রাপ্ত বন্দি।সোমবার (৬ জুলাই) প্রকাশিত আসকের সংকলিত তথ্যে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ পরিসংখ্যান তৈরি করা 

মৃতদের ৬০ শতাংশের বেশি বিচারাধীন বন্দি

আসকের তথ্য অনুযায়ী, কারা হেফাজতে মৃত্যুবরণকারী ৬১ জনের মধ্যে ৩৭ জনই বিচারাধীন বন্দি, যা মোট মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি। মানবাধিকার কর্মীদের মতে, বিচারাধীন বন্দিদের এত বেশি মৃত্যুর ঘটনা দেশের কারা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং বন্দিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন বিচারাধীন এবং ১৯ জন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।দ্বিতীয় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে নিহতদের মধ্যে সাতজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচজন করে বন্দির মৃত্যু হয়েছে। উভয় বিভাগেই মৃতদের মধ্যে চারজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন বন্দির মৃত্যু হয়েছে। রংপুরে মারা যাওয়া দুজনই ছিলেন বিচারাধীন বন্দি। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

মানবাধিকার নিয়ে নতুন প্রশ্ন

মানবাধিকার সংশ্লিষ্টরা বলছেন, কারাগারে মৃত্যুর প্রতিটি ঘটনা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

বিশেষ করে বিচারাধীন বন্দিদের মৃত্যুর হার বেশি হওয়ায় কারাগারের স্বাস্থ্যসেবা, বন্দিদের নিরাপত্তা, অতিরিক্ত ভিড়, চিকিৎসা সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকদের মতে, কারা হেফাজতে মৃত্যু শুধু মানবাধিকার ইস্যুই নয়, এটি বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় জবাবদিহিতার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। প্রতিটি মৃত্যুর কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কারা ব্যবস্থার প্রতি জনআস্থা বাড়বে।

জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংকলন

আসক জানিয়েছে, এই পরিসংখ্যান কোনো সরকারি ডেটাবেজ থেকে নয়; বরং দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ ও সংকলনের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। ফলে তদন্ত বা পরবর্তী সরকারি তথ্যের ভিত্তিতে সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

মানবাধিকার সংগঠনটি কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত, উন্নত চিকিৎসা ব্যবস্থা, বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।